শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

রোনাল্ডোকে লোভনীয় প্রস্তাব সৌদি ক্লাবের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দারুণ খেলছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ এই ফরোয়ার্ড গোল পেয়েছেন। মাঠজুড়ে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। তবে বিশ্বকাপ চলাকালেই দুঃসংবাদ শুনতে হয়েছে তাকে। 

বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগিজ তারকা এখন ফ্রি এজেন্ট। 

এরই মাঝে সৌদি আরবের ক্লাব আল নাসর রোনাল্ডোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে রাজি হলে তিন বছরের চুক্তিতে রোনাল্ডো পাবেন ২২৫ মিলিয়ন ডলার। খেলতে পারবেন ৪০ বছর বয়স পর্যন্ত।

আল নাসরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের দৃষ্টি এখন রোনাল্ডোর ওপর। ম্যানইউর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বিশ্বের যে কোনো ক্লাবে যেতে এখন আর কোনো বাধা নেই পর্তুগাল অধিনায়কের। সেকথা ভেবেই আল নাসরের জিভে জল আনা প্রস্তাব। 

প্রস্তাব অনুযায়ী, রোনাল্ডো প্রতি মৌসুমে পাবেন ৭৫ মিলিয়ন ডলার। তবে এ ব্যাপারে ৩৭ বছর বয়সি রোনাল্ডোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত তিনি বিশ্বকাপে পর্তুগালের ম্যাচে ফোকাস করছেন।
 

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit