রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মাদরাসা বোর্ডে পাসের হার কমেছে ১১ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২২। গতবার পাশের হার ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে,  মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন। তাদের মধ্যে ছেলে ছাত্র ৭ হাজার ১৮৪ জন ও ছাত্রী ৮ হাজার ২৭৩ জন।

 এ বছর মাদরাসা বোর্ড থেকে ২ লাখ ৬০ হাজার ১৩২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৮৩ জন পরীক্ষায় পাস করেছে।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit