রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ঢাবির‌ মার্কেটিং বিভাগ এবং ভূতত্ত্ব বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ভূতত্ত্ব বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৭ নভেম্বর ২০২২ রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ্ কনফারেন্স হলে মার্কেটিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া বিশেষ অতিথি এবং অধ্যাপক ড. মিজানুর রহমান ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিবিএ প্রোগ্রামের বিভিন্ন শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থীকে হুমাইদা বানু বৃত্তি প্রদান করা হয়। 

ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা-এর সভাপতিত্বে বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে জুনিয়র ও সিনিয়র স্কলারগণ জ্ঞান বিনিময় করেন। তিনি বলেন, নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠে দেশ সেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit