বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

চাঁদপুরে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩০৮ Time View

ডেস্কনিউজঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ট্রলির একজন হেলপার নিহত হয়েছেন।

শনিবার রাত আটটার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজি (২৫), মো. রাশেদ (২৪) এবং ট্রলির চালক সেলিম মিয়া (৩০)।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুদিনে মতলব উত্তরে প্রাণ হারালেন ৫ জন।

জানা গেছে, শনিবার রাতে বেলতলী থেকে শান্ত মিয়াজি (২৫), মো. রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেল যোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুঁইয়া বাড়ির দিকে গেলে বেড়িবাঁধের সড়কে মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মো. রাশেদ ঘটনাস্থলেই মারা যান।

আহত শান্ত মিয়াজি ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন বলেন, হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে রাশেদের মৃত্যু হয় আর অন্যদেরকে ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদারের নেতৃত্বে হাসপাতালে নিয়ে আসি।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন ও সালাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ২৪ ঘন্টার ব্যবধানে ৫ জনের মৃত্যুতে মতলব উত্তরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কিউএনবি/বিপুল/২৬.১১.২০২২/ রাত ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit