বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

নওগাঁয় চার হাজার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ যুবক আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বদলগাছীতে চার হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ নভেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার গোবরচাঁপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। আটককৃতরা হলেন, উপজেলা থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও পিন্টু হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৬)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান এবং আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে গোবরচাঁপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় ৪ হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল, ৪ হাজার ৫০০ টাকা নগদ টাকা জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানানো হয় তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের সরবরাহ করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit