শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। আজ শনিবারও এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা থাকলেও তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, শনিবার ভোরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি থাকায় এ অঞ্চলে আগেই শীত নামে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে প্রচণ্ড ঠাণ্ডা থাকে। তবে সকালে কুয়াশা থাকার কথা থাকলেও ঝকঝকে রোদের সকাল। সকাল ৯টার পর থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit