শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ ইইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বৈঠকে বসেন। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টিতে একমত হতে পারেননি তারা। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, গ্যাসের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যে চেষ্টা চালাচ্ছে তাকে হাঙ্গেরিসহ অনেকেই আন্তর্জাতিক গ্যাসের বাজারে বিভ্রান্তিকর হস্তক্ষেপ বলে মনে করছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীরা আগামী ১৩ ডিসেম্বর আবার এ বিষয়ে বৈঠকে বসবেন। তার দুইদিন পর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আমরা গ্যাসের মূল্য নির্ধারণের ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম। তবে আমি বলতে পারি যে, এটি একটি খারাপ প্রস্তাব যা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।”হাঙ্গেরি রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এজন্য দেশটি ইউরোপীয় ইউনিয়নের বেধে দেওয়া দামের বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার বিষয়ে ২৭ জাতির এ জোটের কাছে অনুরোধ জানানোর পরিকল্পনা নিয়েছে। সূত্র: রয়টার্স, তাস, ওয়ালস্ট্রিট জার্নাল

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit