শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

‘যশোর-খুলনার রাস্তা ঠিক না হলে খবর আছে, এক মাসের সময় দিলাম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : যশোর-খুলনা মহাসড়কের দুরাবস্থা নিজের চোখে দেখলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খানাখন্দে ভরা সড়কটি ঠিক করতে এক মাসের আলটিমেটাম দিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেছেন, ‌আমি ইঞ্জিনিয়ারদের বলছি- যশোর-খুলনার রাস্তা ঠিক না হলে খবর আছে। এক মাসের সময় দিলাম, ঠিক না হলে খবর আছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জনগণের দুর্ভোগ লাঘব হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু, মধুমতি সেতু করেছেন। এখন ঢাকা থেকে যশোর আসতে লাগে আড়াই ঘণ্টা, আগে লাগতো আট থেকে ১০ ঘণ্টা। যশোরের মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে।

এখানে এক মহাসমুদ্র, বাইরে আরেক মহাসমুদ্র।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা ছাড় দিয়েছেন, কিন্তু আগুন নিয়ে এলে খেলা হলে আমরা ছাড় দেব না। যশোরের মানুষ, খুলনার মানুষ প্রস্তুত হয়ে যান, খেলা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit