শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

ক্ষমা চাইলেন হুইপ স্বপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সরকার, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান বা নেতাকর্মীদের ভুল অথবা আচরণগত কারণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। 

হুইপ স্বপন বলেন, ১৯৪৫ সালে সমাপ্ত ২য় বিশ্বযুদ্ধের পর সমগ্র পৃথিবীর মানব জাতির ওপর সম্মিলিতভাবে বর্তমানের মতো কোনো অভিশাপ নেমে আসেনি। করোনার চরম অভিঘাত এবং বর্তমান ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, স্যাংশন-পাল্টা স্যাংশনের কারনে সমগ্র মানব জাতির ওপর মহাসঙ্কট নেমে এসেছে। বাংলাদেশও এই সঙ্কটের মহাপ্লাবনে আক্রান্ত। বর্তমান সঙ্কট মোকাবিলার জন্য বিশ্বের অন্যতম সিনিয়র, অভিজ্ঞ, মানবহিতৈষী ও দেশপ্রেমিক রাষ্ট্রনেতা শেখ হাসিনার কোন বিকল্প নেই। সুতরাং দেশবাসীর প্রতি অনুরোধ করছি, আমাদের জনপ্রতিনিধিরা ও নেতাকর্মীদের ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে অনুগ্রহপূর্বক নৌকা মার্কায় ভোট দিন। 

দীর্ঘ ১৯ বছর পর সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিম। উপজেলা সভাপতি মমিনুল ইসলম বাকেরের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, মোরশেদ আলম এমপি, এম এইচ ইব্রাহিম এমপি, শিহাব উদ্দিন শাহীন, সহিদুল্লাহ খান সোহেল, খন্দকার রুহুল আমিন,  আফম বাবুল বাবু, নিজাম উদ্দিন সুজন প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি মমিনুল ইসলাম বাকের সভাপতি এবং সাবেক সাধারন সম্পাদক আফম বাবুল বাবু পুণরায় সাধারন সম্পাদক নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit