শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

‘লোক কম হবে জেনেই নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি হীন উদ্দেশ্যে ১০ ডিসেম্বর নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বড় সমাবেশ কখনো রাস্তায় হয় না। এতে জনগণের দুর্ভোগ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের সামনে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ ধরে। পুরো এক কিলোমিটার ধরেও যদি মানুষ হয় তাও ৫০ হাজারের বেশি হবে না। সেখানে তারা সমাবেশ করতে চায়। এর মানে তারাও জানে কত লোক সমাবেশে হতে পারে। সমাবেশে লোকসংখ্যা ৩০ থেকে ৫০ হাজারের বেশি যে হবে না সেটা আগে থেকেই বিএনপি জানে। কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়।

সরকার গন্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন কাউকে গন্ডগোল করার অনুমতি দিতে পারে না। সমাবেশের অনুমতি দিতে পারে, কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে সমাবেশের অনুমতি দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit