শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

অঁরিকে ছুঁয়ে ফেললেন জিরুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : গতবার বিশ্বকাপ জিতলেও আলো ছড়াতে পারেননি ফ্রান্সের ফরোয়ার্ড অলিভার জিরুদ। তবে এবারের বিশ্বকাপটা দারুণভাবে শুরু করলেন এই ফরাসি তারকা। আসরে নিজেদের প্রথম ম্যাচেই করলেন জোড়া গোল। সেই সঙ্গে জায়গা করে নিলেন ফরাসি ফুটবল ইতিহাসেও।

দেশের হয়ে ৫১তম গোল করে কিংবদন্তি থিয়েরি অঁরির পাশে নাম লিখিয়েছেন জিরুদ। অঁরি সঙ্গে জিরুদও এখন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। ১২৩ ম্যাচে ৫১ গোল করেছিলেন অঁরি। জিরুদ ১১৫ ম্যাচেই করলেন ৫১ গোল। আগামী ম্যাচেই হয়তো জিরুদ গোলসংখ্যায় অঁরিকে ছাড়িয়ে যাবেন।

জিরুদের মাইলফলকের দিনে ফ্রান্স পেয়েছে বড় জয়। মঙ্গলবার রাতে আল জানুব স্ট্যাডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুটা অবশ্য বাজে ছিল ফ্রান্সের। নবম মিনিটে গুডউইনের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৭তম মিনিটে ম্যাচে সমতা আনেন আদ্রিয়ান র‍্যাবিওট। ৩২তম মিনিটে গোলের দেখা পান অলিভার জিরুদ, ফ্রান্স এগিয়ে যায় ২-১ গোলে।  এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে কাট ব্যাক করেন র‍্যাবিওট। বল আসে ডি বক্সের সেন্টারে থাকা জিরুদের কাছে। আলতো টোকায় ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি জিরুদ।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ফরাসিরা। ৬৮ মিনিটে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জিরুদ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit