শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

বিএনপি নেতাকর্মীরা ভীত না : রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ধারাবাহিক হত্যার মধ্য দিয়ে সরকার ভীতি সৃষ্টি করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতে বিএনপি নেতাকর্মীরা ভীত না; বরং সরকারের যেকোনো জুলুম নিজের বুক পেতে তারেক রহমানের সৈনিকরা প্রতিরোধ করবে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন মিয়া হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক শ নেতাকর্মী নিয়ে এই বিক্ষোভ মিছিল করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, এই সরকার জনগণের অধিকারের আন্দোলনকে রক্তাক্ত করছে বন্দুকের নলের মুখে। ভোলায় আবদুর রহিম, নুরে আলমকে হত্যার পর মুন্সীগঞ্জে শাওন, নারায়ণগঞ্জে শাওন, যশোরে আলীম হত্যা- এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যা করা হয়েছে।

রিজভী বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এ আন্দোলন ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। হত্যা, হামলা-মামলা আর নির্যাতন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি  হয়েছে, তা দমনের ক্ষমতা তাদের নেই। তিনি আরো বলেন, আগামী ১০ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেওয়া হবে না। ১০ তারিখে নয়াপল্টনে সমাবেশ হবেই হবে। কোনো বাধাই বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় এই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আরো ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit