শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ভারত-বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে (ডিসেম্বর ১) বাংলাদেশে আসছে ভারত। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আগেই সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এবার সিরিজ শুরুর আগে সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। দেখা গেছে সিরিজের তৃতীয় ওয়ানডেটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি সূচি আগের মতোই রয়েছে।

২০১৫ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর দীর্ঘ ৭ বছর আর ওয়ানডে সিরিজ মাঠে গড়ায়নি এই দুই দলের মধ্যে। সেবার রোহিত শর্মাদের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। অবশ্য এবারের বাংলাদেশ-ভারত সিরিজে দুটি টেস্ট ম্যাচও থাকছে যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারত-বাংলাদেশ সিরিজের সূচি-

৪ ডিসেম্বর – প্রথম ওয়ানডে- মিরপুর

৭ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে – মিরপুর

১০ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে – চট্টগ্রাম

১৪-১৮ ডিসেম্বর – প্রথম টেস্ট – চট্টগ্রাম

২২-২৬ ডিসেম্বর – দ্বিতীয় টেস্ট – ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit