রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ভারতকে উন্নত পরমাণু জ্বালানি-প্রযুক্তি সরবরাহ করতে চায় মস্কো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের আবহে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আমেরিকাসহ পশ্চিমাদের চাপ মোকাবিলা করে রাশিয়া থেকে অশোধিত তেল কিনে চলেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী পরমাণু চুল্লিগুলির জন্য নিরবচ্ছিন্ন ভাবে উন্নততর জ্বালানি এবং প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে মস্কো।

বর্তমানে তামিলনাড়ুর কুড়নকুলমে রাশিয়ার সহযোগিতায় তৈরি দু’টি পরমাণু চুল্লি চালু রয়েছে। ভ্লাদিমির পুতিনের সরকারের সাহায্যেই তৈরি হচ্ছে আরও ৪টি পরমাণু বিদ্যুৎ চুল্লি। সেগুলিতে নিরবচ্ছিন্ন ভাবে উৎপাদন চালু রাখার জন্য জ্বালানি সরবরাহের পাশাপাশি আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তারও প্রস্তাব দিয়েছে মস্কো।

গতকাল মঙ্গলবার তেলঙ্গানার হায়দরাবাদে একটি আলোচনা সভায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসেটম কর্পোরেশনের জ্বালানি সংক্রান্ত টিভিইএল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেকজন্ডার উগরিউমভ বলেন, ‘‘কুড়নকুলমের পরমাণু চুল্লিগুলি যাতে উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে সেই লক্ষ্যে আমরা ভারতকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত।’’ 

তিনি জানান, গত বছর পর্যন্ত ভারতকে ইউটিভিএস পরমাণু জ্বালানি সরবরাহ করত রাশিয়া। কিন্তু চলতি বছরের গোড়া থেকে উন্নততর টিভিএস-২এম জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit