শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩ পুলিশসহ আহত ২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮০ Time View

ডেস্কনিউজঃ রংপুর জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে নগরীর শাপলা চত্বর প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি অভিমুখে যেতে চাইলে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।

এক পর্যায়ে বিএনপির মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের এএসআই মোমেন, নায়েক মানিক হোসেন ও কনস্টেবল মিঠুন চন্দসহ অন্তত ২৫ জন আহত হয়।

জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, তাদের ১৭ জন নেতা-কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ, পীরগাছা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুল হক ভূইয়া, পীরগাছার ইটাকুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্মার নাম জানা গেছে।

মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।

কিউএনবি/বিপুল/ ২২.১১.২০২২/ রাত ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit