বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

তেল ছাড়া মুরগির মাংস রান্নার দুর্দান্ত উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১১৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই মনে করেন, তেল যত বেশি দেওয়া হয়, রান্না তত মজার হয়। এই ধারণা একদমই ঠিক নয়। উল্টো শরীরের জন্য ক্ষতিকর উপাদান তেল। এ কারণেই ওজন কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেলবিহীন খাবারের বিকল্প নেই।

এখন তেলের বাজারে আগুন। তাই অনেকটা মিতব্যায়ী হয়েই তেল খরচ করতে হবে। প্রতিদিনের খাবারে মুরগির মাংস কমবেশি সবাই খান। তবে কখনো কি তেল ছাড়া মুরগির মাংস রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে এখনই সেরা সময় রেসিপি অনুসরণ করে স্বাস্থ্যকর উপায়ে তেল ছাড়া মুরগির মাংস রান্না করার। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ
১। মুরগির মাংসের টুকরো ২। পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ ৩। আদা বাটা সামান্য ৪। রসুন বাটা ১ চা চামচ ৫। জিরা বাটা ১ চা চামচ ৬। দারুচিনি আস্ত ১টি ৭। এলাচ ২-৩টি ৮। লবণ পরিমাণ মতো ৯। হলুদের গুঁড়া সামান্য ও ১০। মরিচের গুঁড়া ১ চা চামচ ১১। টকদই

রান্নার পদ্ধতি

একটি ননস্টিকি ফ্রাইপ্যানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে নাড়তে থাকুন। মসলার পানি শুকিয়ে আসলে তাতে সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ হালকা রাখুন। কিছুক্ষণ পর পরিমাণ মতো দারুচিনি, এলাচ, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়ুন। মসলা শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে নাড়ুন।

মসলা কষানো হলে মাংসের টুকরোগুলো দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পাত্রের মুখ ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে তাতে ফেটানো টকদই দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে ফেলুন। ব্যাস সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া মুরগির মাংস রান্না। এবার গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit