বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শীতে রুক্ষ এবং শুষ্ক ত্বকের যত্নে পানীয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নভেম্বরে শীতের শুরু। শীত এলেই ত্বকে টান ধরতে শুরু করে। ত্বক খসখসে হতে শুরু করে। রুক্ষ, খসখসে ত্বক শীতের জানান দেয়। অনেকেই ত্বকের যত্ন নিতে শুরু করেছেন। তবে বাজারে থেকে কেনা প্রসাধনী তো রয়েছে, সেই সঙ্গে ভরসা করতে পারেন কয়েকটি পানীয়র ওপর। প্রতিদিন সেগুলো খেতে হবে এমন নয়। সপ্তাহে দু-এক দিন খেলেই উপকার পাবেন। স্বাস্থ্যকর এই পানীয়গুলো ভেতর থেকে ত্বকের যত্ন নেয়।  

** লেবু ও মধুর রস

অতিরিক্ত মেদ কমাতে অনেকে এগুলো খেয়ে থাকেন। এই পানীয়টি ত্বকের যত্নেও  দারুণ ভূমিকা পালন করে। বিশেষ করে শীতকালে। শরীরে জমে থাকা টক্সিন বা বিষ দূর করতে এই পানীয় সাহায্য করে। লেবু অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের যাবতীয় সংক্রমণ দূর করে। শীতে রুক্ষতা দূর করে।   

** গ্রিন টি

গ্রিন টি ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ত্বকের যত্নেও ভূমিকা রয়েছে অনেক। গ্রিন টি-তে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট। যা ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ফলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।  

** শসার রস

শীতে ত্বকের পরিচর্যায় বাড়তি যত্ন নিতে ভরসা রাখতে পারেন শসার ওপর। এর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের যাবতীয় টক্সিন বের করে দেয়। শরীরের আর্দ্রতা ধরে রাখে পাশাপাশি ব্রণের সমস্যা দূর করতে কাজ করে।

সূত্র : আনন্দবাজার 

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit