বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির গোল্ডফিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাড়ে ৩০ কেজি ওজনের একটি গোল্ডফিশ। ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ৪২ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। খবর ওয়াশিংটন পোস্টের।

এটি এ যাবৎকালে ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। এটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। কমলা রঙের এ কার্পজাতীয় মাছটি ক্যারট নামেও পরিচিত। এর ফলে ব্রিটিশ এ ব্যক্তি বিশ্বরেকর্ড করে ফেললেন। এর আগে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ৩০ পাউন্ড (১৩.৬ কেজি)। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জেসন ফুগেট নামে এক ব্যক্তি ধরেছিলেন ওই গোল্ডফিশটি।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit