স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরই বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। এখন পর্যন্ত আর্জেন্টিনা ও সৌদি আরব মুখোমুখি হয়েছে চারবার। যেখানে আর্জেন্টিনা জিতেছে দুই ম্যাচ। বাকি দুটি ড্র। আজ মঙ্গলবার আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের ফলাফল কী হবে? কয় গোলে জিতবে আর্জেন্টিনা? নাকি আবারও সেই ড্র?
এখন পর্যন্ত দুইবার বিশ্ব সেরা হওয়া আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৮৬ সালে। গত ২৮ বছর ধরে তারা কোনো ধরনের শিরোপা জিততে পারেনি। অবশেষে গত বছরের কোপা আমেরিকায় লাতিন আমেরিকার দলটির সেই অপেক্ষার অবসান হয়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে তারা শিরোপা জিতে নেয়।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনার মতো জাতীয় দলের কোচের কাঁধে সবসময় চাপ থাকে। আর যদি ফলাফল পক্ষে না আসে, আমি জানি এটা কীভাবে কাজ করে। তবে আমি যে পথ বেছে নিয়েছি, সেটা সম্পর্কে পরিষ্কার। স্পষ্ট করে দিতে চাই যে, কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপ জিততে বাধ্য নই। কোনোভাবেই না। এমনটা ভাবলে আমরা ভুল। ‘
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪