শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে অটো ও মহিষের গাড়ির সংঘর্ষে নিহত-১, আহত -৩

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২০৯ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোরের লালপুরে ব্যাটারী চালিত অটো ও মহিষের গাড়ির মধ্য সংঘর্ষে অটোর যাত্রী সাদ্দাম হোসেন (৩০) এক যুবক নিহত হয়েছে, এবং অপর তিন যাত্রী আহত হয়েছে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলী ছেলে।সোমবার সন্ধা রাতের দিকে উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের ভূইয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন সহ অন্যরা গোপালপুর বাজার থেকে অটো চার্জার ভ্যানে করে বাড়ি ফেরার পথে ভূইয়াপাড়া নামক স্থানে পৌছালে অটো চার্জার ভানটি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অটোতে থাকা যাত্রীরা রাস্তার উপর সিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাদ্দাম হোসেন কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত সাদ্দাম হোসেনর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামপুর গ্রামে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit