শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে আগামীকাল সোমবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা দেবে। বিইআরসির সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কমিশন আগামীকাল সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

দুপুর ১২টার দিকে নতুন দাম ঘোষণা করা হবে। দাম বৃদ্ধি প্রসঙ্গে মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘এবার বিদ্যুতের দাম বাড়ছে এটা নিশ্চিত, তবে কতটুকু বাড়ছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ’গত ১৩ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিইআরসির কাছে আপিল করেছে। এর পরিপ্রেক্ষিতেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

বর্তমানে নিত্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে হিমশিম খাচ্ছে দেশের মানুষ। আয়ের বেশির ভাগ টাকা ব্যয় হচ্ছে খাবার কিনতে। এ কারণে মানুষের ওপর এখন প্রচণ্ড আর্থিক চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে বিপিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগকে অস্বস্তিকর বলছেন বিশেষজ্ঞরা।

বিপিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর জন্য গত ফেব্রুয়ারিতে প্রস্তাব দেওয়া হয়। দাম ইউনিটপ্রতি পাঁচ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করা হয়। কমিশন গণশুনানি করে ১৮ মে। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি বাদে ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। কিন্তু মূল্যস্ফীতির চাপ ও মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় বিইআরসি বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাব নাকচ করে গত মাসে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit