শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজে বিয়ে করেছিলেন যিনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে বিয়ে করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি ও হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। শনিবার হোয়াইট হাউজের সাউথ লনে বিয়ের অনুষ্ঠান করা হয়। বিয়েতে উপস্থিত ছিলেন আড়াইশ অতিথি। এর আগেও ১৮ বার বিয়ের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজেই বিয়ে সেরেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশের সময় গ্রোভার ক্লিভল্যান্ড অবিবাহিত হয়েছেন। এর দুই বছর পর তিনি ফ্রান্সিস ফলসমকে বিয়ে করেন। তাদের বিয়ে সম্পন্ন হয় হোয়াইট হাউজের ব্লু রুমে। সেসময় ফ্রান্সিসের বয়স ছিল মাত্র ২১ বছর।

রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়া, লিন্ডন জনসনের মেয়ে লুসি, উড্রো উইলসনের মেয়ে এলিনরসহ বিভিন্ন সময়ে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টদের সন্তানদের বিয়ের অনুষ্ঠানও হয়েছে হোয়াইট হাউসে। সর্বশেষ ২০১৩ সালে হোয়াইট হাউজের ফটেগ্রাফার পিট সুজার বিয়ে হয়েছিল হোয়াইট হাউসে। সেসময় প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বারাক ওবামা।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit