শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

লাইফ সাপোর্টে শ্বশুর, খেলার মাঝপথেই চট্টগ্রাম গেলেন তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে থাকার খবর শুনে খেলার মাঝপথেই চট্টগ্রাম ছুটে গেলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের ম্যাচ চলার সময়ে এ ঘটনা ঘটে।

রবিবার তামিম খেলছিলেন ইসলামি ব্যাংক ইস্ট জোনের হয়ে। ব্যাটিংও করেছেন। তবে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। ২৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। এরই মধ্যে খবর আসে শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন।

তামিম ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত এক নকে ৪৯.১ ওভারে ২৫৪ রানে অলআউট হয়েছে ইস্ট জোন। রাব্বি ৭৩ বলেই খেলেছেন ৮০ রানের ঝোড়া ইনিংস। মুশফিকুর রহিম করেন ৭৭ বলে ৪৪।

দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৩৯ রানে একাই নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রবিউল হক আর সুমন খান।

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit