বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা

স্রেফ অংশ নিতে নয়, পারফর্ম করতে এসেছি: যুক্তরাষ্ট্রের কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া সহজ কাজ নয়। এবার বাছাই উতরাতে ব্যর্থ হয়েছে সুইডেন, কলম্বিয়া, চিলির মতো দলগুলো। চারবারের শিরোপাজয়ী ইতালি টানা দুবার মূল পর্বে জায়গা করতে পারেনি। তবে এক আসর পর ফিরেছে যুক্তরাষ্ট্র। নিজেদের নিয়ে তাই বেশ আত্মবিশ্বাসী কোচ গ্রেগ বারহল্টার। বললেন, স্রেফ অংশ নিতে নয়, বিশ্ব মঞ্চে সামর্থ্যের জানান দিতে চান তারা।

শিরোপায় চোখ অবশ্য রাখছেন না বারহল্টারও। ওয়েলসের বিপক্ষে সোমবার লড়বে তার দল। আগের দিন ইএসপিএনকে বললেন, নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে হারাতে প্রস্তুত তারা।

“আমি যেটা বিশ্বাস করি তা হলো, নিজেদের সেরা দিনে আমরা বিশ্বকাপের যেকোনো দলকে হারাতে পারি, যে কাউকে। বিশ্বকাপে খেলতে পারা অনেক বড় সম্মানের বিষয়। কিন্তু আমরা কেবল অংশ নিতে আসিনি। আমরা পারফর্ম করতে চাই।”

“আমরা মনে করি, প্রথম পদক্ষেপ হচ্ছে গ্রুপ পর্ব পার করা। দ্বিতীয় পদক্ষেপ হলো, নকআউট পর্বে নিজেদের সম্ভাব্য সেরা ম্যাচ খেলা। দেখা যাক, কতদূর যেতে পারি আমরা।”

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/বিকাল ৩.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit