শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ঢাকাস্থ রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারছেন না। তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এই সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২৩- ২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এতে যোগ দেয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/দুপুর ১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit