সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

যুক্তরাষ্ট্রের মিডিয়ায় বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্কনিউজঃ ফুটবল বিশ্বকাপ এলে বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে তৈরি হয় অন্যরকম এক উত্তেজনা। আর এই উন্মাদনা ফুটবলকে ঘিরে। পুরো বাংলাদেশ যেন মেতে ওঠে ফুটবলের প্রেমে। আর মাত্র একদিন পর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ নিয়েও বাংলাদেশিদের মধ্যে চলছে চরম উত্তেজনা।

বাংলাদেশের ফুটবল সমর্থকদের আর্জেন্টিনা-ব্রাজিল মাতামাতি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে বিশেষ প্রতিবেদন।

আর এতে তুলে ধরা হয়েছে, ব্রাজিল-আর্জন্টিনা নিয়ে বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তর্ক-বিতর্ক, বিশাল বিশাল পতাকা টাঙানো, ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির বারান্দা, সেতু রাঙানোর বিষয়ও।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে বাংলাদেশের দূরত্ব ৯ হাজার ৫০৩ মাইল। অন্যদিকে আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের দূরত্ব ১০ হাজার ৪২০ মাইল। তা সত্ত্বেও এ দুই দেশ নিয়ে বাংলাদেশে মাতামাতি চলে। যেসব বাংলাদেশি ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করেন তাদের সঙ্গে কখনো কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইনের দেখা হবে না— তা সত্ত্বেও বাংলাদেশিরা এ দুই দেশ নিয়ে উন্মাদনায় মেতে উঠতে ভালোবাসেন।

সূত্র: ওয়াশিংটনপোস্ট, টাইম

কিউএনবি/বিপুল/১৯.১১.২০২২/ রাত ১০.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit