শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সূর্যকুমারের টর্নেডো সেঞ্চুরির পর সাউদির হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ছিলেন বিধ্বংসী মেজাজে। কিন্তু বিরাট কোহলি বাদে দলের বাকিরা ভালো করতে পারেনি। বিশ্বকাপের ফর্মকেই নিউজিল্যান্ড সিরিজেও টেনে নিয়ে গেছেন সূর্যকুমার যাদব। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ২১৭.৬৪ স্ট্রাইকরেটে অপরাজিত সেঞ্চুরি। ঘটনাবহুল ম্যাচটিতে হ্যাটট্রিকও করেছেন কিউই পেসার টিম সাউদি।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ছিল সতর্ক। ৬ষ্ঠ ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ফার্গুসনের বলে রিশভ পন্থের (৬) বিদায়ে। আরেক ওপেনার ইশান কিশান ৩১ বলে ৩৬ রান করেন। তিনে নেমে ঝড় তোলেন সূর্যকুমার। ৩২ বলে ফিফটি পূরণের পর তিনি আরও ভয়ংকর হয়ে ওঠেন। সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৯ বলে। এটা তার ৪১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে করেছিলেন প্রথমটি।  ভারতের স্কোরবোর্ড এগিয়ে যাচ্ছিল ঝড়ের গতিতে।  

ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করে বসেন টিম সাউদি। কিউই পেসারের করা ২০তম ওভারের তৃতীয় বলে জেমস নিশামের হাতে ধরা পড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১৩)। পরের বলে দিপক হুদার (০) ক্যাচ নেন ফার্গুসন। পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দরকে (০) নিশামের তালুবন্দি করে হ্যাটট্রিক পূরণ করেন সাউদি। শেষ পর্যন্ত ৬ উইকটে ১৯১ রান সংগ্রহ করে ভারত। সূর্য অপরাজিত থাকেন ৫১ বলে ১১১* রানে। তার এই টর্নেডো ইনিংসে ছিল ১১টি চার এবং ৭টি ছক্কার মার।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit