বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী হরমুজ প্রণালীর কাছে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন

খাগড়াছড়িতে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার ও মাদক কারবারি গ্রেফতার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে খাগড়াছড়ি জেলা পুলিশ জেলার প্রতিটি থানায়  মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহি কতায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২২ ইং) খাগড়াছড়ি জেলার প্রতিটি থানায় পুলিশের চৌকস টিমের  আভিযানিক দল খাগড়াছড়ি সদর থানা, মাটিরাঙ্গা থানা, মানিকছড়ি থানা  এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, অনিল জ্যোতি চাকমা (৩৪)বাবুছড়া ইউনিয়নের দাদন কারর্বারি পাড়া এলাকার মৃত রবি চন্দ্র চাকমার ছেলে।রিপু চাকমা (৩৪)  বাবুছড়া ইউনিয়নের দাদন কারর্বারি পাড়া এলাকার মৃত অরুণ বিকাশ চাকমার ছেলে। এসময় তাদের কাছথেকে ৮১লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। 

এছাড়া মানিকছড়ি থানায় পৃথক অপর একটি আভিযানিক পুলিশের চৌকস টিম মানিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসময় তাদের কাছ থেকে   ১৩৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাসেল ত্রিপুরা (৩৪) মানিকছড়ি গাড়িটানা এলাকার মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরা ছেলে, মোঃ সুজন প্রকাশ হৃদয় কুমিল্লা জেলার মোগলটুলি এলাকার মোঃ বাবুল এর ছেলে, মোঃ ইমন (১৯)চট্রগ্রাম জেলার ডবল মুড়িং থানা এলাকার মোঃ বেলাল এর ছেলে। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপি এম জানান,গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।  জেলা পুলিশ মাদক নির্মূলে সব সময় আন্তরিকতার সহিত কাজ করছে।  মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান অব্যাহত  থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit