বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

লালপুরে ঘাতক বাস কেড়ে নিল পিতা,পুত্র ও নাতির প্রাণ

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর)  প্রতিনিধি : নাটোরের লালপুরে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা পিতা,পুত্র ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর)  বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লালপুর – গোপালপুর সড়কের ডেবরপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো উপজেলার বিরোপাড়া মহল্লার নুর মোহাম্মাদের পুত্র শহিদুল (৬০),তার পুত্র সোহাগ (২৭) এবং সোহাগের পুত্র ইভান (৫)।

স্থাণীয় সূত্রে জানা যায়, উক্ত তিনজন মোটরসাইকেল নিয়ে লালপুর থেকে গোপালপুরের দিকে আসার পথে উক্ত স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা জি এম ট্রাভেলস (রাজ মেট্রো ব-১১-০১৩৫) নামের ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সোহাগ এবং ইভান ঘটনাস্থলে মৃতবরণ করেন এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। পরে পুলিশ তিন জনের মরদেহ লালপুর থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক কৌশলে পালিয়ে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit