ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাঈম মো. তোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০২