বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

নওগাঁয় র‌্যাব কর্তৃক ০৪ অপহরণকারী গ্রফতার- ভিকটিম উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাধারণ মানুষকে অপহরণ করে মেয়েদের সঙ্গে নগ্ন ছবি তুলে মুক্তিপণ দাবি করতেন এমন ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে নওগাঁ শহরের পাটালির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-শহরের পাটালির মোড় এলাকার আব্দুর রহিমের ছেলে দুলাল হোসেন (৩৮), লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন হিরা (৩৬), সদর উপজেলার কাঠ খৈইর এলাকার তাহের আলীর ছেলে হুজুর আলী (৪০), হাট-নওগাঁ এলাকার আক্তারুজ্জামানের ছেলে মেহেদী হাসান রনি (২০)।

এ সময় ভিকটিমের দেওয়া পঞ্চাশ হাজার টাকা আসামীদের কাছ থেকে জব্দ করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। র‌্যাব কর্তৃপক্ষ আরো জানান, গ্রেপ্তার করা চারজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপহরণ করে দুলাল হোসেনের ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন মেয়েদের সঙ্গে উলঙ্গ ছবি তুলে মুক্তিপণ দাবি ও আদায় করত। এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৮-১০ জন, যার নেতৃত্বে রয়েছেন দুলাল হোসেন।

এতে বলা হয়, বুধবার সকাল ১১টার দিকে ভিকটিম আব্দুস সামাদকে জমির কাগজ দেখানোর নাম করে দুলাল হোসেন ও হুজুর আলী ওরফে ভুনা উভয় মিলে অপহরণকারী দুলালের বাসায় নিয়ে আসে। এরপর ভিকটিমকে এক নারীর সঙ্গে উলঙ্গ ছবি তুলে ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ভিকটিমের আত্মীয়-স্বজনের কাছে বিলিয়ে দেওয়ার নাম করে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মুক্তিপণ হিসেবে ভিকটিম তার পরিবারের কাছে ফোন দিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের প্রদান করে।

পরবর্তীতে অপহরণকারীরা আরও ৭৫ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে অপহরণকারীকে দুলালের বাসায় আটকে রাখে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল অভিযান চালিয়ে মূল হোতাসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit