সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

বালুঘাট দখল নিয়ে আ.লীগের দুগ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭২ Time View

ডেস্ক নিউজ : অবৈধ বালুরঘাট দখল ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকালে উপজেলার গোবিন্দাসী বালুঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে সরেজমিন গোবিন্দাসী বালুঘাট এলাকা ঘুরে দেখা গেছে, সংঘর্ষের আতঙ্কে কিছু কিছু দোকানপাট বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, বালু উত্তোলন, বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের মধ্যে রেষারেষি লেগেই আছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে গোবিন্দাসী পুরনো ফেরিঘাট এলাকায় বালুঘাট দখল কেন্দ্র করে দুই গ্রুক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হন। 

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারও বালুঘাট দখল ও আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইতিপূর্বে এ বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি মামলা এবং হতাহতের ঘটনাও ঘটেছে।

এ ঘটনায় ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গোবিন্দাসী ফেরিঘাট এলাকায় পাশাপাশি তিনটি ঘাট থাকায় রাস্তা ব্যবহার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit