শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে : ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মাওলানা ভাসানী। রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি। বিএনপির লক্ষ্যে পৌঁছাতে কারোর সাথে আপস করবে না। বাংলাদেশের এ অবস্থায় মাওলানা ভাসানীকে স্মরণ করলে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে।

তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করে, আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে। যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোনো বিকল্প নেই। কঠিন লড়াইয়ে জয়ী হতে হলে মাওলানা ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। তা হলে সফল হওয়া যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর ধরে এ মামলা বহু দিয়েছো, বহু মানুষ খুন করেছো, ৬০০ মানুষ গুম করে দিয়েছো। রোখা যায়নি, আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে মানুষ। আর এর মধ্য দিয়েই এ সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের বাংলাদেশ তৈরি হবে।

খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের অবস্থা খারাপ করেছে। সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। দেশের মানুষকে বন্দী করে ক্ষমতায় টিকে আছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/১৬.১১.২০২২/রাত ৮.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit