শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

এবার বিজয় অর্জনের বিকল্প নেই : ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : আমরা আমাদের লক্ষ্যে অটল ও অটুট থাকব। এবার আমাদের বিজয় অর্জন করতেই হবে; আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার কাপুরুষের মতো মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে বিএনপি কারো সঙ্গে আপস করবে না। এবার সরকারের পতন অবশ্যম্ভাবী। ’

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত ‘মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র উদ্যোগে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, ‘সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে তিনি সমাজকে বদলে দিতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায় করা। এখন যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে, আমাদের লক্ষ রাখা দরকার আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা যেন আপস না করি। ’

তিনি বলেন, দেশকে আবার নির্মাণ করতে হবে, এটা অত্যন্ত সত্য কথা। ক্ষমতাসীন দল ৫০ বছরে দেশকে ধ্বংস করে ফেলেছে, বিশেষ করে এই ১৪ বছরে আরো বেশি ধ্বংস করে ফেলেছে, এটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। ’‘আমরা কঠিন যুদ্ধ শুরু করেছি’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কঠিন যুদ্ধ শুরু করেছি, আমরা কঠিন লড়াই শুরু করেছি। এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রতিমুহূর্তে স্মরণ করতে হবে। কিভাবে উনি হেঁটে হেঁটে ফারাক্কা বাঁধে গেছেন, কিভাবে উনি মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরেছেন, কিভাবে উনি মানুষের দুঃখের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা মনে করব, তাঁকে স্মরণ করব, তাঁর পথে আমরা চলব। তাহলে আমরা মনে করি যে আমরা সফল হতে সক্ষম হবো। ‘

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও শামসুজ্জামান দুদুর সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও ওলামা দলের সদস্যসচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit