শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারি তাকে গুলি ছুড়ল এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্যতা উদ্ঘাটন করে আমরা পরে জানাব।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানে শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানের ওই জায়গাটি নোম্যান্সল্যান্ড। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান আছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। যখন এ ধরনের অভিযানে যাওয়া হয় তখন গোয়েন্দা সংস্থার পরিকল্পনামাফিক অভিযান হয়ে থাকে। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন তৈরির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কাজ এগিয়ে চলছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, অর্থাৎ ২০০৯ সালে বাংলাদেশে ফায়ার সার্ভিস স্টেশন ছিল মাত্র ২০৪টি। বর্তমানে বাংলাদেশে চালু ফায়ার স্টেশনের সংখ্যা ৪৯১। এই সরকারের আমলে ২৮৭টি নতুন ফায়ার স্টেশন চালু করা হয়েছে। আগামী অর্থবছরে আরও ৫২টি ফায়ার স্টেশন চালু করা হবে। তখন ফায়ার স্টেশনের মোট সংখ্যা দাঁড়াবে ৫৪৩। গতকাল সোমবার সন্ধ্যায় তুমব্রু শূন্যরেখা এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায় র‌্যাব ও ডিজিএফআই। ওই সময় চোরাচালানিদের গুলিতে ডিজিএফআই’র এক কর্মকর্তা নিহত ও র‌্যাবের এক কর্মকর্তা আহত হন। আহত র‌্যাব কর্মকর্তাকে ঢাকায় এনে ভর্তি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit