শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তুরস্কে মার্কিন-রুশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

তুরস্কের রাজধানী আঙ্কারায় আমেরিকা ও রাশিয়ার গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক হয়েছে। এ সময় তারা ইউক্রেনে মস্কোর পারমাণবিক হুমকি এবং রাশিয়ার হাতে আটক মার্কিন যুদ্ধবন্দিদের বিষয়ে আলোচনা হয়।

গতকালের সোমবার আঙ্কারায় এ বৈঠকে অংশ নেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস-এসভিআর’র প্রধান সের্গেই নারিশকিন।

এদিকে, হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, উইলিয়াম বার্নস ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সমঝোতার চেষ্টা করছেন না।

বার্নস এর আগে ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি রুশ ভাষা জানেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে তার বার্তা ছিল রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তার পরিণতি এবং উত্তেজনাকর ঝুঁকি নিয়ে।

সম্প্রতি আভাস পাওয়া যায়, মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ পরিপ্রেক্ষিতে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে মস্কোকে বার বার সাবধান করেছে যুক্তরাষ্ট্র।

পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করে দিতে চান বলে সেপ্টেম্বরে অভিযোগ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিও হুঁশিয়ারি উচ্চারণ করেন, নিজের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে হাতে থাকা সব উপায় অবলম্বন করবেন। তার এ ঘোষণাকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে দেখা হয়।

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit