শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের দাম আপাতত কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আপাতত তেলের দাম কমানোর সুযোগ নেই। 

মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কাটা পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান, জেলা প্রশাসক মনিরা বেগম, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সারের দাম নিয়েও কথা বলেন।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit