মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১৫ নভেম্বর) দুপুর ১২ টায় আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৫ হতে ১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস সপ্তাহের কর্মসুচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি প্রতিরোধ সম্পর্কে প্রচারণা, যান্ত্রিক শোভা যাত্রা, গুরুত্বপুর্ণ এবং ঝুঁকিপুর্ণ স্থাপনা পরিদর্শন সহ নানা ধরনের কর্মসুচি হাতে নিয়েছেন এ দপ্তরটি। আটোয়ারী ফায়ার সাির্ভস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ফায়ার ফাইটার মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।

আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা , নৌকা ডুবি সহ সকল দুর্যোগে মানুষের সেবা কওে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়েই কাজ করেন তারা। যখন মানুষ তাদের জীবন বাঁচাতে সম্পদ ফেলে পালিয়ে যান, ঠিক তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেও জীবন বিপন্ন কওে বিপদগ্রস্থ মানুষের সম্পদ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফায়ার ফাইটার মোঃ হাফিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষন অফিসার শহিদুল ইসলাম, আটোয়ারী থানার এসআই রাশেদুজ্জামান রাশেদ সহ অন্যান্য পুলিশ ফোর্স,বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit