শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

বিএনপি ক্ষমতায় গেলে কারো রেহাই নেই : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়, পাকিস্তান বানাতে চায়, বোমা হামলা, গ্রেনেড হামলার জামানায় নিয়ে যেতে চায় তাদের হাতে দেশ তুলে দিতে আমরা পারি না। এজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক ও বিএনপির বিরুদ্ধে জনগণকে বোঝাতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের পথে অনেক দূর এগিয়েছে।

এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে দিনরাত ষড়যন্ত্র করছে বিএনপি। এক বছর পর নির্বাচন হবে। আমরা বিএনপির হাতে দেশ তুলে দিতে পারি না। বিএনপি ক্ষমতায় এলে জনগণের পিঠের চামড়া তুলবে। আওয়ামী লীগ নেতাকর্মীরাও কেউ রেহাই পাবে না। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন- ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাদের পলাতক নেতা তারেকের নামে জাতীয় সরকার হবে। তার মানে হাওয়া ভবনের চোরের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে চায় তারা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ মোল্লা। সভার দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি আনিসুর রহমানকে সভাপতি এবং আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit