শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিশ্বকাপে সুযোগ হয়নি, হতাশ রামোস যা বললেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক  :কাতার বিশ্বকাপের চূড়ান্ত দলে সার্জিও রামোসের জায়গা হয়নি। লুইস এনরিকের দলে জায়গা না পেয়ে নিজের হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন রামোস।

 স্প্যানিশ ফুটবলারের ভাষায় ‘এবার আমার পঞ্চম বিশ্বকাপ খেলা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এখন ঘরে বসে দেখতে হবে।’ 

তিনি লিখেছেন, তার জন্য ‘এটা মেনে নেওয়া কঠিন, তবে এরপরও সকালে সূর্য উঠবে। আমি নিজের সম্পর্কে কিছুই পরিবর্তন করব না। আমার মানসিকতা নয়, খেলাটির প্রতি আবেগও নয়। ফুটবলে আমার নিবেদন, প্রচেষ্টা এবং নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।’

রিয়াল মাদ্রিদের গণ্ডি পেরিয়ে রাসোন এখন পিএসজিতে। ২০২১ সালটা তার চোটে গেছে। রামোস সে নিয়েও বললেন ‘সেরে উঠতে এবং (ফুটবলে) আগের মতো অবস্থায় ফিরতে আমি নিজেকে, আমার শরীর ও মনকে উজাড় করে দিয়েছি।.. সৌভাগ্যবশত, আমি এখন বলতে পারি, এই মৌসুমে আমি আবার নিজেকে আগের মতো অনুভব করছি এবং ফুটবল উপভোগ করছি।’

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit