শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিচ্ছেদ-গুঞ্জনের মধ্যেই জন্মদিনে সানিয়ার উদ্দেশ্যে যা লিখলেন শোয়েব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : বেশ কিছু দিন থেকেই শোনা যাচ্ছে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক আর ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিছু আইনি কাজ সেরে তারা শিগগিরিই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়। তবে এই গুঞ্জন নিয়ে এখনও সরাসরি মুখ খোলেনি এই দম্পতি।

এর মাঝেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব। টুইটারে লিখলেন, “তোমার জীবন সুখের হোক।”

আজ মঙ্গলবার সানিয়ার ৩৬তম জন্মদিন। ভারতীয় টেনিস তারকাকে টুইটার ও ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব। পাকিস্তানি ক্রিকেটার লিখেছেন, “সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এই কামনা করি। আজকের দিনটা দারুণভাবে উপভোগ করো।”

তিনটি মাত্র লাইনে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব, যা তাদের বিচ্ছেদের জল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে। বিচ্ছেদ কি তবে হয়েই গেছে? সেই জল্পনাই কি আরও উস্কে দিলেন পাকিস্তানি ক্রিকেটার? নাকি, সব কিছুই স্বাভাবিক? কোনও সমস্যা নেই বলেই এভাবে শুভেচ্ছা জানালেন স্ত্রীকে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সানিয়া-শোয়েবের ভক্তদের মনে।

এর আগে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সানিয়া এবং শোয়েবের এক সঙ্গে একটি ‘টক শো’-তে হাজির হওয়ার কথা ঘোষণা করা হয়। শনিবার রাতে ‘উর্দুফ্লিক্স’ নামে একটি ওটিটি মাধ্যমে এই ঘোষণা হয়। অনুষ্ঠানটির নাম ‘দ্য মির্জা মালিক শো’।

সূত্রের দাবি, এই শো-এর জন্যই বিচ্ছেদের কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন না ভারত-পাকিস্তানের এই তারকা দম্পতি। তাতে আইনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নামপ্রকাশে অনিচ্ছুক সানিয়া-শোয়েবের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন- “দু’জনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন।” গুঞ্জনের মাঝেই মঙ্গলবার রাতে শোয়েবের টুইট তাদের বিবাহবিচ্ছেদের জল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সানিয়া। সেখানে শোয়েবের কোনও নামগন্ধ নেই। এই ছবিও প্রশ্ন তুলে দিয়েছে, তারা একসঙ্গে থাকছেন কি না, তা নিয়ে।

ছবিতে দেখা যায়, সানিয়া একটি বাগানে নিজের ছবি পোস্ট করেছেন। লাল টিশার্ট এবং কালো ট্রাউজার পরা সানিয়াকে দেখে মনে হয়েছে, শারীরিক কসরত করার ফাঁকেই তিনি ছবিটি তুলেছেন। কোথাকার ছবি, তা অবশ্য লেখা নেই। ছবির ক্যাপশনেও সানিয়া কিছু লেখেননি। শুধু দু’টি গাছ এবং একটি হৃদয়ের ‘ইমোজি’ দিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, “ভাঙা হৃদয় কোথায় যায়? প্রভুকে খুঁজতে।” ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যায় ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।”

জল্পনা চলাকালীন ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তিনি লেখেন, “গত কয়েক দিন ধরে আমাদের জীবনের একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা হচ্ছে, যাতে আমি এবং আমার পরিবার বিধ্বস্ত। অর্ধেক সত্যের দ্বারা তৈরি হওয়া আমাদের জীবনের একটি বিষয়কে নিয়ে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বিরক্ত করছেন এবং একের পর এক প্রশ্নের দ্বারা উত্ত্যক্ত করছেন। শোয়েব মালিক এবং সানিয়া মির্জা গত ১২ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছে। বাকিদের মতোই ওদের জীবনেও ওঠানামা রয়েছে। টম, ডিক, হ্যারির মতো কিছু কিছু ব্যক্তি সেটাকে নিয়ে উত্তেজক কাহিনি তৈরির করার চেষ্টা করছে, যা আমরা কোনও মতেই সমর্থন করি না।”

ইমরান আরও লেখেন, “জীবনের সব উত্তর হ্যাঁ বা না-তে হয় না। ক্রীড়াজগতে ওরা দু’জনেই আদর্শ। পরিবারের কথা মাথায় না রেখে নিজেদের গোটা জীবন উৎসর্গ করে দিয়েছে দেশকে গর্বিত করতে। ওরা অন্তত আরও বেশি সমীহ প্রত্যাশা করে।”

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit