শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

‘চলমান সংকটেও সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। ঢাকায় সফররত সংস্থাটির দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এ আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারির প্রভাব এবং জলবায়ু সংকট বিশ্ব অর্থনীতির জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই মোকাবেলা করার জন্য লড়াই করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ সামষ্টিক, রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার এবং মানব পুঁজি এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ অব্যাহত রাখবে। যাতে এর মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। এই চ্যালেঞ্জিং সময়ে এ প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত। 

সোমবার তিন দিনের সফরের শেষ দিনে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার সোমবার বাংলাদেশে তার দ্বিতীয় সফর শেষ করেছেন। এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং দুর্যোগ প্রস্তুতিতে দেশের অগ্রণী ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের জন্য দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।  বাংলাদেশ সফরের সময় রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক বৈশ্বিক ধাক্কা প্রশমিত করতে এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরি করতে নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক। তিনি আগামী ১ জানুয়ারি তার পদে যোগদান করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit