মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডারদ্বয়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ।

বক্তাগণ বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আমাদের আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তারপরেও আটোয়ারী উপজেলাকে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মহলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী উপজেলা পর্যায়ের মাসিক সভায় উপস্থাপন করার পরামর্শ দেন বক্তাগণ।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit