শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে

বিএনপি বেশি ফাউল করছে, লাল কার্ড দেখাবে জনগণ: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপি বেশি লাফালাফি করছে। বেশি ফাউল করছে। তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকে মনোনয়ন দেবেন, এই বাণিজ্য করছেন। এমপি ও মন্ত্রী বানাবেন বলে বস্তা ভরে টাকা নিচ্ছেন। খেলা হবে, খেলা হবে, বাণিজ্যের বিরুদ্ধে খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, হাজার হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে পাচার করেছেন তারেক রহমান। আমেরিকা থেকে এফবিআই আদালতে সাক্ষ্য দিয়েছেন তারেক রহমান অর্থপাচারকারী। তারেক রহমান গোপনে মুচলেকা দিয়েছেন যে ‘আর রাজনীতি করব না’। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, তাহলে এই হত্যাকাণ্ড হতো না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন বিদেশে চাকরি দিয়ে। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী করেছেন।খন্দকার মোশতাক আহমদ তার সেনাপতি ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজুলল করিম সেলিম। প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মামুন সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য সংসদ সদস্য পারভিন জামান ও মেরিনা জাহান, সংসদ সদস্য আরমা দত্ত, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম প্রমূখ।

কিউএনবি/বিপুল/১২.১১.২০২২/ সন্ধ্যা ৭.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit