বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মিরপুরের সব বাসে কাল থেকে ই-টিকিট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : রোববার থেকে রাজধানীর মিরপুর অঞ্চলের সব বাসে ই-টিকিটের মাধ্যমে ভাড়া আদায় করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আজ শনিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

রাজধানীর পরিবাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহর ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে শহরতলীর সব বাসেই ই-টিকিটিং চালু করা হবে। 

সংবাদ সম্মেলনে মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে বাসযাত্রীদের অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। এ সমস্যা নিরসনে আমরা গত ২২ সেপ্টেম্বর মিরপুর অঞ্চলের আট বাসে ই-টিকিটের মাধ্যমে ভাড়া আদায় করার নিয়ম চালু করি। প্রথমে যাত্রীদের স্টপেজে দাঁড় করিয়ে টিকিট দেওয়া হতো। পরবর্তীতে দেখা যায়, এভাবে বাস মালিকদের আয় কমে যাচ্ছে। এরপর মেশিনটি বাসের ভেতরে নিয়ে টিকিট কেটে দেখি আমরা লাভবান হচ্ছি। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় কমেছে।’ 

তিনি জানিয়েছেন, ঢাকা ও শহরতলীতে ৯৭টি কোম্পানির আওতায় ৫ হাজার ৬৫০টি বাস চলাচল করে। সবগুলো বাসই এর আওতায় চলে আসবে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit