বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৪৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : কর্তৃত্ববাদী দূঃশাসন ও নিপিড়ন ব্যাবস্থার  বিদায় দিন, অধিকার ইনসাফ ও মুক্তি লড়াই এগিয়ে নিন এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত  আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির উদ্যেগে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির ঢাকা জেলা কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

প্রধান অতিথি বলেন, সরকার দেশের গরীবসহ শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জীবনযাত্রার  অসহনীয় ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে  শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। চরম কষ্টে তাদের জীবন কাটছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও অসম্ভব হয়ে পড়েছে। স্বল্প আয়ের কোটি মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে।  তিনি আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নেবার পর এখন  ভাতের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। চরম কর্তৃত্ববাদী জবাবদিহিহীন সরকারের শাসনে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের জীবন- জীবিকার কোন নিরাপত্তা নেই। বিদ্যমান দুঃশাসনে দেশ ও জনগণের কোন ভবিষ্যৎ নেই। তিনি অধিকার ও বাঁচার দাবিতে  গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করতে দেশবাসীর প্রতি আহবান জানান। 
সম্মেলনে প্রধান বক্তা মাহমুদ হোসেন বলেন, এই সরকার দেশের কোটি কোটি মানুষকে পথে বসিয়ে দিয়েছে আরও ক্ষমতাহীন করেছে। সরকার দেশের মানুষের জীবন-জীবিকাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন পার করা কঠিন। অধিকার ও মুক্তি অর্জনে গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করার ডাক দিয়ে তিনি বক্তব্যে আরোও বলেন,  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মুল চাবি গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানা আর এই গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানা টিকিয়ে রাখার মালিক শ্রমিক। বাজারের দ্রব্যমূল্যে বৃদ্ধির কারনে আগুন লেগেছে । শ্রমিকরা যেই বেতন পাচ্ছে তা দিয়ে  প্রতিদিন  ২ বেলা খাবার খেতেও কষ্ট হচ্ছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবী অনুযায়ী শ্রমিক বাঁচতে হলে ন্যায্য বেতন ২৫ হাজার টাকা করতে হবে।  
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, শ্রমিকনেতা মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, নাঈম খান, সজল হালদার, মোঃ আউয়াল, মোঃ শাহজাহান   আলমগীর হোসেন। সংহতি বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবীর, নাসিরুদ্দিন,ফরহাদ হোসেন প্রমুখ। 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit