মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই উদ্ভাবনী মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, সেবামুলক প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মেলায় অংশ নেয়। মেলায় ৪টি প্যাভিলিয়নে ২৫টি বিভিন্ন উদ্ভাবনী স্টল প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছোট বড় নানা শ্রেণি পেশার মানুষ বিভিন্ন স্টলে ভীড় করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ার‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ সামশুল হুদা, উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজি মোঃ জসিম উদ্দিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ। সভাপতি সহ আগত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১০.১১.২০২২/দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit