রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

মালদ্বীপে আগুন : বাংলাদেশীসহ ১০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্কনিউজঃ মালদ্বীপের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশী নাগরিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ভারতীয় বলে জানা গেছে।

সংবাদসংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপের রাজধানী মালের লজে এ ঘটনা ঘটে। এতে মোট ১০ জনের মৃত্যু হয়। যার মধ্যে ৯ জন ভারতীয় শ্রমিক এবং অপরজন বাংলাদেশী শ্রমিক।

এএফপির প্রতিবেদন সূত্রে ফায়ার সার্ভিস জানায়, মলদ্বীপের রাজধানী মালের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসনে আগুন লাগে। ওই আবাসনের নিচে গাড়ি মেরামতের গ্যারেজ রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। ধীরে ধীরে উপরের দিকে গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। উপরের তলা থেকে কমপক্ষে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ওই আবাসনের আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা লেগেছে। ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই আবাসনে বিদেশী শ্রমিকরা ঠাসাঠাসি করে থাকতে বাধ্য হতেন।

অপর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এএফপির প্রতিবেদনে জানানো হয়, লাশের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক। অপরজন বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় নিয়ে আপাতত কিছু জানানো হয়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/বিপুল/১০.১১.২০২২/ দুপুর ১.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit