শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

পাকিস্তান দলের প্রশংসায় যা বললেন কেন উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দারুণ পারফর্ম (৪২ বলে ৪৬ রান) করলেও দলকে জেতাতে পারেননি কেন উইলিয়ামসন। ৭ উইকেটে হেরে ফাইনালে ওঠা হলো না ব্ল্যাকক্যাপসদের।

এ পরাজয়ে চরম হতাশ কিউই অধিনায়ক। মুষড়ে পড়েছেন তিনি। সেটিই স্বাভাবিক। কারণ গত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া হয় সেবার। এবারও গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে এসে ছিটকে পড়তে হলো হারতে হারতে সৌভাগ্যক্রমে সেমিফাইনালে ওঠা পাকিস্তানের কাছে।

এই হারটা কিছুতেই হজম করতে পারছেন না উইলিয়ামসন। যে কারণে কোনো রাখঢাক না করে, সরাসরি তিনি বলেও দিলেন, সেমিতে তার দল শৃঙ্খলাবদ্ধ ছিল না। সেরাটা দিতে পারেনি তারা। যে কারণে পাকিস্তানের সামনে তাদের মুখ থুবড়ে পড়তে হয়েছে।

ম্যাচের পর হতাশ উইলিয়ামসন বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে আমরা পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলতে পারিনি। বাবর ও রিজওয়ান আমাদের চাপে ফেলে দিয়েছিল। ওরা দুর্দান্ত পারফরম্যান্স করে আমাদের ছাপিয়ে গেছে। এই পরাজয় হজম করা আমাদের পক্ষে কঠিন।’
  
পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করলেন না কেন উইলিয়ামসন।

কিউই অধিনায়ক বলেন, ‘শুরুতেই আমরা চাপে পড়ে যাই। পাকিস্তান দারুণ বোলিং করেছে। মিচেলের অবিশ্বাস্য ইনিংসে কিছুটা মোমেন্টাম ফিরে পেয়েছিলাম। ম্যাচের অর্ধেক পথে ভেবেছিলাম, লড়াই করার মতো পুঁজি পেয়েছি। উইকেট কিছুটা কঠিন ছিল। খুবই হতাশাজনক ব্যাপার যে শেষ পর্যন্ত পাকিস্তানের কাজটা কঠিন করে তুলতে পারিনি আমরা। তারা অসাধারণ খেলেছে। আমরা দাঁড়াতে পারিনি। পাকিস্তান যোগ্য দল। জয় তাদের প্রাপ্য। পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেললেও আজ নিজেদের সেরাটা খেলতে পারিনি আমরা। এটিই টি-টোয়েন্টি ক্রিকেট।’

কিউএনবি/অনিমা/১০.১১.২০২২/দুপুর ১২.৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit