মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়,ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার ( ৯ নভেম্বর) দুপুরে উপজেলার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে জনসচেতনতামুলক আলোচনা, জরুরী প্রয়োজনে সহযোগিতার নম্বর সমুহ ব্যবহার করা,বিদ্যালয়ের সততা স্টোর ব্যবহার করা , বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ সম্পর্কে আলোচনা শেষে দু’টি বিদ্যালয়ের মোট ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বিতরণকৃত শিক্ষা উপকরণগুলো হলো, স্কুল ব্যাগ, ছাতা, স্কেল, খাতা, টিফিন বক্স, কলম দানী ও জ্যামিতি বক্স। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন ও মোঃ আব্দুল কুদ্দুশ , সহকারী শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit